শ্রীমঙ্গলে  দু র্বৃ ত্ত দের হা ম লা য় কলেজ শিক্ষক গুরুতর আ হ ত

August 6, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরে দুর্বৃত্তদের  হামলায় তফজ্জুল হোসেন নজরুল (৩৫) নামে এক কলেজ শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের নতুনবাজার থেকে শাপলাবাগ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত নজরুল কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ গ্রামের বাসিন্দা মাহমুদ আলী মাস্টারের ছেলে। তিনি বর্তমানে জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ আগস্ট মঙ্গলবার রাতে নজরুল সিন্দুখান রোডের বাসায় ফেরার পথে শাপলাবাগের রেলওয়ে এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট পপুলার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,  তিনি খবর পেেেয় এ ঘটনার খোঁজখবর নিয়েছেন। আহত শিক্ষকের অভিযোগ এবং প্রয়োজনীয় তথ্য দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com