বাঁশের-ঝাড় থেকে বড় আকৃতির অজগর সাপ উদ্ধার

August 9, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মানুষের পালিত হাঁস-মুরগি খেয়ে বাঁশের ঝাড়ে লোকিয়ে থাকা বিরাট আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

শুক্রবার ৮ আগস্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার জনৈক জসীম উদ্দিন নামে এক ব্যক্তির গরুর খামারের পাশে বাঁশঝাড়ে বিরাট আকৃতির একটি সাপ দেখতে পান স্থানীয়রা। সাপটি দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ওই স্থানে গিয়ে দেখতে পান বাঁশঝাড়ে বিরাট আকৃতির অজগর সাপটি ঝুলছে। পরে তিনি পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ, ও রিদন গৌড়সহ স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে বাঁশঝাড় থেকে নামিয়ে আনেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এই এলাকার বাসা-বাড়ি থেকে হাঁস-মুরগি খোয়া যাচ্ছিল। অজগর উদ্ধারের পর তারা বুঝতে পারছেন তাদের হাঁস-মুরগি এই অজগরই খেয়ে আসছিল।

সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি মানুষের পালিত হাঁস ও মুরগি খেয়ে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিল। সাপটি লম্বা প্রায় ১২ ফুট এবং এর ওজন অনুমানিক ১৪ কেজি হবে বলে তিনি জানান। পরে অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্র্মতার কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com