ভোট যাকেই দেনন না কেন ভোট কেন্দ্রে সকল ভোটারদের আসতে হবে-হাজি মুজিব

শ্রীমঙ্গল প্রতিনিধি : ভোট যাকেই দেন না কেন ভোট কেন্দ্রে সবাইকে আসতে হবে। কারন এটা ভোটারদের গণতান্ত্রিক অধিকার। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী অরফে হাজী মুজিব।
তিনি বলেন, বহুবছর পর মানুষ এবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবে। নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে। এটা সবাইকে জানিয়ে দিতে হবে।
আশিদ্রোণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাহাব উদ্দিন এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন: মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: দরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু। সভায় বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্যদেন তুহিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড় মিয়া, সদস্য সচীব টিটু আহমেদ, উপজেলা ছাত্র দল সভাপতি জালাল আহমেদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন