মৌলভীবাজার জেলা যুব মজলিসের কাউন্সিল সম্পন্ন, সভাপতি এহসান ও সম্পাদক আতহার নির্বাচিত

স্টাফ রিপোর্টার : ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ আগস্ট বিকেলে মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ খেলাফত মজলিসের অফিসে এ কাউন্সিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন। কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরকে সভাপতি ও সৈয়দ আতহার জাকওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।
জেলা কমিটির সহসভাপতি হলেন এম খসরু, মুহাম্মদ খায়রুল ইসলাম, সহসধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহমদ রেজা, সহ অর্থ সম্পাদক মোজাম্মিল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খালেদ তরফদার, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, অফিস সম্পাদক তালহা রেজা, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম সাকের, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আখম শাহিন চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের সদ্য বিদায়ী মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি মোঃ এহসানুল হক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান। কাউন্সিলে খেলাফত মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন বলেন, পৃথিবীর ইতিহাসে নবী-রাসুলরা যুবকদের সঙ্গে নিয়েই দাওয়াতে দ্বীন ও ইসলামি বিপ্লবে সফল করেছেন। তাই আজকের প্রেক্ষাপটে দুর্নীতি, মাদক ও জুলুমমুক্ত রাষ্ট্রগঠনে যুবসমাজের ভূমিকার বিকল্প নেই। একটি দেশের সমাজ পরিবর্তনের জন্য এবং যে কোনো বিপ্লবের জন্য যুবকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশ যুবক। এই যুবকদের টার্গেট করে মাদকের বিস্তার ও মাদক ব্যবসার চক্রান্ত হচ্ছে। একটি কুচক্রী মহল মাদক ব্যবসায় জড়িয়ে যুবসমাজকে ধ্বংস করতে চায়। এই চক্রের অপতৎপরতা রোধ করতে না পারলে দেশের তরুণ ও যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।



মন্তব্য করুন