শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

September 9, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ ও মিলাদ মাহফিল। সোমবার ৮ সেপ্টেম্বর বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত শ্রীমঙ্গল পুরান বাজার ও সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পুরান বাজার রোডে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আবওযারা উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত আল্লামা আব্দুন নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারকাযুস সুন্নাহ কমগ্রেজ প্রতিষ্ঠাতা-পরিচালক ও খিদমাতুল উম্মাহ বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরী।

বিশেষ অতিথিবৃন্দ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি ও থানা জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলার সাধারণ সম্পাদক ও কাছারী জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা মোঃ নাছির উদ্দিন, রুপসপুর জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা হাফিজ জুনাইদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও আলোচনা ছাড়াও রাসুল (সা.)-এর জীবনাদর্শ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা রাসুল (সা.)-এর প্রেম, দয়া, সাম্য ও মানবতার বাণী বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাম, শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখা এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখা।

ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।

মাহফিলের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রিয় নবী (সা.)-এর আদর্শে জীবন গঠনের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com