শ্রীমঙ্গলে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পরিদর্শন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কের ওয়াপদা মসজিদের সামনে সড়কের পাশে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর সরেজমিন পরিদর্শন করেছেন।
বুধধবার ১০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং সওজ কর্মকর্তারা জলাবদ্ধতার স্থানটি পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোগান্তি অবসানের প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপজেলা জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলার যুগ্ম-সদস্য সচিব দেলোয়ার হোসেন। জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলার সদস্য শেখ আহমদ নাঈম সাকিব ও আব্দুর রহমান সাদী। জাতীয় যুবশক্তি শ্রীমঙ্গল উপজেলার সদস্য শরিফ আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শ্রীমঙ্গল উপজেলার সদস্য মো: আরিফ বকস্।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের নীচু অংশে এবং সবুজবাগ আবাসিক এলাকার প্রবেশ মুখে পানি জমে থাকে, ফলে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা তারা দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন।



মন্তব্য করুন