শ্রীমঙ্গলে বিদেশি ম দসহ একজন গ্রে প্তা র

September 13, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ হাবিব উল্লাহ (৩২) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের সিন্দুখাঁন ইউনিয়নের হুগলীয়া গ্রামের আজিম মোল্লার ছেলে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর হবিগঞ্জ সড়কে চেক পোস্ট পরিচালনার সময় নাম্বার বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশী করে অবৈধ পথে আমদানীকৃত ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করেন। এসময় মাদক কারবারি হাবিব উল্লাহকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহ’র বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com