বিদ্যুতের তারে জড়িয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরের মৃ/ত্যু
September 18, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা মৃত লজ্জাবতী বানরটি উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিকেল ৪টার দিকে খবর পান প্রাণীটি কারেন্টের তারের সাথে ঝুলে রয়েছে। পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি বিদ্যুতের লাইন থেকে নামিয়ে আনেন। নামানোর পর দেখেন একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। বানরটি অনেক আগেই বিদ্যুতপৃষ্টে মারা গেছে। পরবর্তীতে মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন