শ্রীমঙ্গলে ১০দিনব্যাপী আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
September 20, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ১০দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের উপজেলা প্রশিক্ষিকা রুনা চৌধুরী, কালীঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দেব, পৌরসভা ৬ নং ওয়ার্ডের দলনেতা মো: আহছানউল্লাহ সুমন পিভিএম, কালীঘাট ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং প্লাটুন কমান্ডাররা।
কালীঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫ প্রথম ধাপে ৫০ জন পুরুষ এবং ২৮ জন নারী অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন