শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে সাউথ লন্ডন ফাউন্ডেশনের উপহার বিতরণ

September 22, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত সাউথ লন্ডন ফাউন্ডেশন এর উদ্যোগে উপহার বিতরণ করা হয়।

সোমবার ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শংকরসেনা গ্রামসহ সংলগ্ন এলাকার  মানুষ উপহার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন শ্রীশ্রী নির্মাই শিববাড়ি কার্যকরী পরিষদের নব নির্বাচিত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সমন্বয়ক আলফাজ উদ্দীন ও নির্মাই শিববাড়ির কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ।

এছাড়াও উপস্থিত ছিলেন অজয় শর্মা, প্রণব পাল, বাবলু ঠাকুর ও ধনঞ্জন গোয়ালা।

সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আলফাজ উদ্দীন বলেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিন আহমেদ চৌধুরী ও সম্পাদক সাজন মিয়াকে ধন্যবাদ জানাই ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার  জন্য। তিনি আরও জানান, সাউথ লন্ডন ফাউন্ডেশন শুধু দুর্গাপূজাতেই নয়, ঈদুল ফিতর ও শীতকালেও অসহায় মানুষের পাশে থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com