মানবিকতায় ৮৬ ব্যাচের উদ্যোগে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে উপহার সামগ্রী  বিতরণ

September 27, 2025,

সাইফুল ইসলাম : এসএসসি ব্যাচ ১৯৮৬ইং সালের দেশি বিদেশী বন্ধুদের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকালে  শ্রীমঙ্গল ভিক্টোরিয়া  উচ্চ বিদ্যালয়ে মানুষ মানুষের জন্য মানবিকতায় ৮৬ ব্যাচ শ্রীমঙ্গল শাখা দেশী বিদেশী বন্ধুদের সহযোগিতায় এসব উপহার সামগ্রী হিসেবে নারীদের মাঝে একটি শাড়ী ও সাবান এবং পুরুষ দের মাঝে একটি লুঙ্গী ও সাবান বিতরণ করা হয় ।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮৬ ব্যাচের সভাপতি মহিউদ্দিন হায়দার হাসান, সহসভাপতি মানস লস্কর, সাধারণ সম্পাদক সঞ্জয় দেব চৌধুরী, দেবাশীষ দাস, খালেদ হোসেন, সেলিম আহমদ, নিরঞ্জণ পাল, অর্থ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এসএসসি ব্যাচ ১৯৮৬ শ্রীমঙ্গল শাখার দেশি বিদেশি বন্ধুরা মিলে খাওয়া-দাওয়ার আয়োজন করি এবং আড্ডা হয়।  একসময় আমরা চিন্তা করে দেখলাম যে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। এ উপলক্ষে আমরা প্রতিবছর তিনটি অনুষ্ঠানের আয়োজন করে থাকি শারদীয় দুর্গোৎসবে বস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ আর শীতকালে শীতবস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই আনন্দে যাতে সুবিধাবঞ্চিতরা ও অংশ নিতে পারে, সেজন্য তাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। তারা আরও জানান, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তবে অসহায় মানুষরা উৎসবে আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

পোশাক পেয়ে খুশি হয়ে উঠেছে নারী ও পুরুষরা। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আনন্দকে দ্বিগুণ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com