নর্থাম্পটনে জমকালো আয়োজনে দ্য রিলম রেস্টুরেন্ট উদ্বোধন
শাহরিয়ার খান সাকিব : লন্ডনের নর্থাম্পটনের খাবারের জগতে নতুন সময়ের চাহিদা, আধুনিক স্বাদ আর নতুন প্রজন্মের ভাবনার মেলবন্ধনে উদ্বোধন হলো দ্য রিলম রেস্টুরেন্ট।
মঙ্গলবার ৯ ডিসেম্বর ওয়েলিংবরো রোডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন নর্থাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ। দ্য রিলম রেস্টুরেন্টে থাকবে চায়নিজ জাপানি সুসি, গ্রিল, পেন এশিয়ান খবার।
রাফি রহমান ও অমি রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নর্থাম্পটন পুলিশ ফায়ার অ্যান্ড ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান, সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরী, এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের ফাউন্ডার ইয়াওর খান, ব্যবসায়ী নাজ ইসলাম, সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, সলিসিটর জিপি জাবের মিয়া প্রমুখ।
রাফি রাহমান বলেন, আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন হয়েচ্ছে। আমরা তিন ভাই বাবার দেখানো পথে হাঁটছে। বাবা ৩০ বছরদরে এই কারি ইন্ডাস্ট্রিতে সাথে আছেন। আমরা গর্বিত যে বাবার সাথে কাজ করতে পরছি। তরুণরা এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে এলে আমরা আরও শক্তিশালী হবো।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার টিপু রহমান বলেন, আমি আজ খুব খুশি আমার তিন ছেলে তারা এই রেস্টুরেন্ট করছে । এটা আমার জন্য গর্বের। তারা যেন আরও ভালো করে, ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারে এই দোয়া করি।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান বলেন, টিপুর তিন ছেলে নতুন প্রজন্মকে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত করেছে। তারা আজ একটি চমৎকার রেস্টুরেন্ট উদ্বোধন করলো। এখানের খাবারের স্বাদ অসাধারণ, নতুনত্ব রয়েছে। কঠিন সময়েও যখন অনেক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, তখন নতুন প্রজন্মের এমন উদ্যোগকে আমরা সবসময় সমর্থন দিই।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর্টা অ্যাওয়ার্ডসের ফাউন্ডেশর মোহাম্মদ মুনিম, স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম রুপা, স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাজা মিয়া, চাটার্ড একাউন্টেড সানুয়ার চৌধুরী, এনবিএ চেয়ারম্যান আকিক মিয়া, মইন চৌধুরীসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্যরা।



মন্তব্য করুন