খালেদা জিয়ার রণে লিভারপুল মার্সিসাইড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

January 14, 2026,

লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যে বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখা শাখার আয়োজনে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 সংগঠনের  সাবেক সভাপতি সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আবুল হাসেম ভুইয়া কামাল এর প্রাণবন্ত উপস্থাপনায় এতে  লিভারপুলের কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তাঁর ত্যাগের কথা স্নরণ করেন।তারা আরো বলেন- খালেদা জিয়া আজীবন গনতন্ত্রের জন্য আপসহীন লড়াই করে গেছেন। তাঁর এই শূন্যতা পুরণ হওয়ার মত নয়।

প্রয়াত বেগম খলেদা জিয়ার কর্মময় জীবনের আলোকিত অধ্যায়ের উপর বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব নূর হোসেন, ফখরুল আলম, ডা রবিউল হক মিয়াজি, ওমর আলী,আতিক চৌধুরী, রাশেদ খাঁন, শাহিনুর রহমান রাজিব,আব্দুল মুকিত বাবর,আতিকুর রহমান,গাজী মোশারফ হোসেন, বকুল মিয়া, ইশতিয়াক,লিমন,শামীম পারভেস, হেলাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা মরহুমার জীবনের উপর আলোচনা করেন এবং তার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।এতে লিভারপুল এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দরা এতে উপন্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com