রাজনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শংকর দুলাল দেব : ‘তারুন্যের আশা-আকাঙ্কা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩ জুলাই সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লা। উপজেলা নির্বাহী অফিসার বিপুল শিকদারের সভাপতিত্বে এবং পরিকল্পনা সহকারী বিউটি দে ও মোজাম্মেল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক জসিম উদ্দিন ভূইয়া, সহকারী পরিচালক চৌধূরী রাজীব মোস্তফা, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, ডাঃ সুবিমল চন্দ, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শংকর দুলাল দেব, কামারচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ, এনজিও কর্মকর্তা সাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৭টি ক্যাটাগরিতে রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন