বাংলাদেশ সোসাইটি ইনক এর রেজিস্ট্রেশন সম্পন্ন, ১৮ অক্টোবর নির্বাচন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : বাংলাদেশ সোসাইটি ইনক এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী ১৮ অক্টোবর ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুন ছিল সংগঠনটির ভোটার রেজিস্ট্রেশনের শেষ হয়েছে। এবার ভোটার হয়েছেন মোট ৩৩ হাজার ৫ শত ৬৪ জন। এর মধ্যে কুনু-ফিরোজ পরিষদ ১৭ হাজার ৩শত ৭০ আর সেলিম-আলী পরিষদের ভোট ১৬ হাজার ১শত ৯৪ ভোট। প্রতিটি ভোট রেজিষ্টেশন ফি ২০ ডলার হারে মোট ভোটের ফি দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ২৮০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকার বেশি। বাংলাদেশ সোসাইটি ইনক হলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের বৃহত্তম ও অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এটি নিউইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বৃহত্তর অর্থে প্রবাসে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য “আম্ব্রেলা অর্গানাইজেশন” বা প্রধান ছাতা সংগঠন হিসেবে কাজ করে।
প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং মূলধারার আমেরিকান সমাজের সাথে প্রবাসীদের মেলবন্ধন তৈরি করছে। প্রতি বছর পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ এবং অন্যান্য জাতীয় উৎসব মহাসমারোহে উদযাপনের আয়োজন করে সংগঠনটি। প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তাদের মরদেহ নিজ দেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফন করার ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা, এবং যেকোনো দুর্যোগ বা কমিউনিটির প্রয়োজনে পাশে দাঁড়ানো। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অধিকার আদায়, সিটি নির্বাচন ও বিভিন্ন সামাজিক সমস্যায় পুরো বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি হিসেবে কাজ করে। নিয়মিত সাধারণ সভা, নির্বাচন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি পরিচালিত হয়। বাংলাদেশি কমিউনিটি এবং তাদের বিভিন্ন আঞ্চলিক বা পেশাজীবী সংগঠনের মাঝে এটি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
উল্লেখ্য যে আগামী ১৮ অক্টোবর ২০২৬ ইং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেবে কুনু-ফিরোজ পরিষদ এবং সেলিম-আলী পরিষদ।



মন্তব্য করুন