শ্রীমঙ্গলে শিক্ষক সম্মাননা ও এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

December 13, 2025,

বিকুল চক্রবর্তী : ৩৫ বছর পূর্বে শিক্ষাগ্রহন করা শিক্ষাগুরুদের সম্মাননা দিয়েছে এসএসসি ৯৫ ব্যাচ মৌলভীবাজার পরিবার।

এস এস সি ৯৫ মৌলভীবাজার পরিবারের আয়োজনে শ্রীমঙ্গল বিটিআরআই কাকিয়াছড়া স্কুল মাঠে সেরা বন্ধুত্বের বন্ধন ফেইসবুক গ্রুপের প্রায় সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান ছাড়াও আয়োজন করা হয় এস এস সি ৯৫ ব্যাচ এর মিলন মেলা ও শ্রীমঙ্গলে সদ্য প্রয়াত ৯৫ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত বেলায়েত মনজুর এর স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনাসভা।

সম্মাননা প্রদান করা হয় শ্রীমঙ্গল চা গবেষনা কেন্দ্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র গোস্বামী ও মৌলভীবাজার গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: ফজলুর রহমানকে।

সরজমিনে দেখাযায়, শ্রীমঙ্গল কাকিয়াছড়া মাঠকে সাজানো হয়েছে সৈসব স্মৃতি দিয়ে। মাঠের এক পাশে কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এক পাশে রাখা হয়েছে চলো স্কুলে যাই সেলফি জোন, একপাশে বসে আছেন বাংলা সাহিত্যের অনবদ্ধ পুরুষ বিদ্যাসাগর এর সেলফি স্ট্যান্ড। অন্যপাশে চা পাতার কুড়ির সাথে ৯৫ এর সেলফি জোন, ছিল চা বাগানের ভিতরে গরম কাপে চায়ের ধোয়াসহ আরো প্রায় ১০টি সেলফি জোন। আর এ সব সেলফিজোন ঘিরে দিন ব্যাপীই ফটোসেশনের ভিড় ছিল।

অনুষ্ঠানের সদস্য সচিব একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও কাজী আছমার সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন ব্যবসায়ী আব্দুর রহমান রানু। এ সময় আরো বক্তব্যদেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক মো: আবদাল হুসাইন, বন্ধুত্বের বন্ধন গ্রুপের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, গ্রুফের এডমিন জুয়েল শিকদার, কাউছার মিয়া, সুহেল আহমদ, ঝিনুক বৈদ্য, অজুন চন্দ্র ও আনোয়ার মিয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৫ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত বেলায়েত মনজুর অরফে মিজানের জীবনালোচনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচারক দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় অনুষ্ঠিত হয় পাহাড়ী নৃত্য, মনিপুরি নৃত্য ও বাঁশ নৃত্য। চা কন্যা সঞ্চিতা বারাইক এর পরিচালনায় অনুষ্ঠিত হয় চা জনগোষ্টীর ঐতিহ্যবাহী কাঠি নৃত্য ও ঝুমুর নৃত্য। একই অনুষ্ঠানে সংগীত শিল্পী সুমিত পালের পরিচালনায় সংগীত পরিবেশন করে অতিথি শিল্পী ও ৯৫ ব্যাচের সদস্যরা।

অনুষ্ঠানের খাবার দাবারেও ছিল ভিন্নতা। শৈসবের সাথে মিল রেখে খাবারের মেনুতে ছিল ঘি চমচম, ছিল শাপলা ফলের বীজের নাড়ু, সুপার বিস্কুট, লেভেনচুষসহ সেই আমলের পাঁচ প্রকারের চকলেট, তিলের লটকা, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, মটর ভাজা, বাদাম ভাজা, আচার ও লটকাসহ ২০ প্রকারের মূখ চিবুনী। মিলন মেলায় ছিল কাজী এন্ড কাজীর একটি ফ্রি চা স্টল। সারাদিন ওই স্টলে ভিড় লেড়েই ছিল। ছিল শ্রীমঙ্গলের আরো একটি ঐতিহ্যবাহী খাবার, চা ভর্তা ও পাপর।

ভিড় ছিল ৯৫ ব্যাচের অপর সদস্য অরুণোদয় ঘোষ অংশু এর প্রিমিয়াম ট্যুর এন্ড কনসালটেন্সি সেন্টারে। সেখান থেকে সহস্রাধিক সদস্যদের হাতে একটি করে উন্নতমানের কলম উপহার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com