মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হা/ম/লা, খবর পেয়ে ছুটে আসেন খেলাফত মজলিস আমির

December 15, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও দোষি ব্যক্তির শাস্তি দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ।

রবিবার ১৪ ডিসেম্বর সন্ধায় মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসায় শেখ নুরে আলম হামিদীকে দেখতে এসে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় খেলাফত মজলিস আমির বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

জানা যায়, শুক্রবার মোলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণকালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর ওপর হামলারর ঘটনা ঘটে। এ ঘটনার খবর শুনে বরুণায় ছুটে আসেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ।

আমীরে মজলিসের আকস্মিক বরুণায় আগমনে খেলাফত মজলিস নেতাকর্মীসহ, স্থানীয় আলেম উলামা ও এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আমিরে মজলিসের আগমনে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, আমীরে মজলিসের প্রতি আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন মুহতারাম আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করেন এবং উম্মাহর কল্যাণে আরো বেশি কাজ করার তাওফিক দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com