মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

December 16, 2025,

সাইফুল ইসলাম : মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে  ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল প্রেসক্লাবে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক,কলামিস্ট ও গবেষক সৈয়দ আমিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গকবি মো: লুৎফুর রহমান, বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক এম এ রকিব, বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন, সহ-সভাপতি মোহাম্মদ সুহেলুজ্জামান ও সাধারণ সম্পাদক সুজন মিয়া, শুভ সংঘের সদস্য আক্তারুজ্জামান দিপু, সদস্য এমরান হোসেন, শেখ আহমদ নাঈম সাকিব, ইমন মিয়া, ইকবাল হোসেন, বর্ষন পাল, জিলান মিয়া, বাবুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘বসুন্ধরা গ্রুপের পরিচালনা কালের কণ্ঠসহ প্রতিটি মিডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সকলের  প্রতি আহবান জানানো হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com