রাজনগর টেংরাবাজরে তরবিয়ত মাহফিল সম্পন্ন

December 16, 2025,

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলাধীন ৬নং টেংরা ইউনিয়ন আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কর্তৃক আয়োজিত তারবিয়াত ও দু’আ মাহফিল মাওলানা হাফিজ তারেক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরিয়ত উস্তাদুল উলামা, মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। তরবিয়ত মাহফিলে বিভিন্ন খতম অনুষ্ঠিত হয়।

খতমে বুখারী, দালাইলুল খাইরাত ও কোরআন শরিফ খতমের মাধ্যমে শুরু হয় তরবিয়ত ও দোয়া মাহফিল। মাহফিলটির আয়োজন ছিল চমৎকার।

মাহফিলের প্রথম অধিবেশনে বড় ছাহেব কিবলাহ’র দিকনির্দেশনায় প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে শীতের কমল সহ কোরআন শরীফ, সেলাই মেশিন, হুইল চেয়ার, ছাগল, বগলি, নগদ অর্থ বিতরণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে নছিয়ত মূলক বয়ান ও অশ্রুসিক্ত মোনাজাত করেন হযরত বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

এছাড়াও তরবিয়ত মাহফিলে বয়ান পেশ করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ফুলতলী। হজরত মাওলানা মারজান আহমদ চৌধুরী, ফুলতলী।

মাহফিল কমিটি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দেশ ও বিদেশে অবস্থানরত আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের যে যেভাবে সহযোগিতা করেছেন তা খুবি প্রশংসার দাবি রাখে।

কৃতজ্ঞতা টেংরা বাজারের সকল ব্যবসায়ী, অত্র এলাকার মুরব্বিয়ান, ফুলতলী ছাহেব কিবলাহ রহ. মুরিদিন মুহিব্বীন,  যুবক ভাই সহ দূরদূরান্ত থেকে আগত মেহমান বৃন্দদের প্রতি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com