রাজনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
প্রধান অতিথি ও বিশেষ প্রশিক্ষকের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা এবং দক্ষতা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মূল চাবিকাঠি। তিনি সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এর আগে রিটার্নিং অফিসার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানেও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবেন যা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে বলে সকলে আশা ব্যক্ত করেন।



মন্তব্য করুন