রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আ/সামিসহ গ্রে/প্তার ৭

June 13, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার ১২ জুন রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া, রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়া নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com