রাজনগরের হাওরে মাছের প্রজনন সময় ২৮ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ

June 4, 2026,

আউয়াল কালাম বেগ : রাজনগরে হাওর অধ্যুষিত অঞ্চলে ২৮ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা ও ধরার প্রচেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ এবং মৎস্য সংরক্ষণ আইনের দন্ডনীয় অপরাধ বিষয়ে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪ জুন বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা  মহসিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব এম খছরু চৌধুরী।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান ময়নুল হোসেন মালুম, হাওর রক্ষা আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ধীরাজ ভট্টাচার্য, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ছালিক মিয়া ও মৎসজীবি তাজিম মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক জলাবন ও উন্মুক্ত জলাশয়ের মাছের প্রজনন সুরক্ষা নিয়ে আলোচনা করেন। সভায় কয়েকটি বিল তিন বছর জন্য  লিজ না দিতে এবং সে সব বিলে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পরামর্শ দেন। অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন মৌসুমে অবাধ আহরণ রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়।

হাওরের মৎস্য সম্পদ সুরক্ষায় মতবিনিময় সভায় প্রধান যেসব বিষয় ও করণীয় উঠে এসেছে সেগুলো হল মৎস্য অভয়াশ্রম বৃদ্ধি: ছোট দেশীয় মাছ ও বিলুপ্তপ্রায় প্রজাতির বংশবৃদ্ধির জন্য স্থায়ী অভয়াশ্রম ও বিল নার্সারির সংখ্যা বাড়ানো, বালাইনাশক নিয়ন্ত্রণে বোরো ধান চাষে ক্ষতিকারক কীটনাশক ও বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করা, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি করে, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করা, বর্ষা মৌসুম ও ডিম ছাড়ার সময়ে মা মাছ ও রেণু পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা, অবৈধ জাল ব্যবহার রোধ: কারেন্ট জাল ও ক্ষতিকারক জাল দিয়ে মাছ ধরা কঠোরভাবে দমন করা, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ এবং স্থানীয় জেলে ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে তদারকি জোরদার করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের প্রচার  ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য দৈনিক ইনকিলাব রাজনর উপজেলা প্রতিনিধি গৌউছুজ্জামান, বাংলাদেশ ভুলেটিনের উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ। হাওর পারের মৎসজীবি সম্প্রদায়ের লোকজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com