নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শ্রীমঙ্গলে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম : শ্রীমঙ্গলে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিরসনে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় সমূহ ডায়ালগটিতে সমাজ থেকে সহিংসতা নির্মূলে কার্যকর ও দীর্ঘ মেয়াদী সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সহিংসতার কারণ ও প্রতিকার নিয়ে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার পেছনের সামাজিক ও কাঠামোগত কারণগুলো চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে মাঠপর্যায়ে সেবার মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া।সহিংসতামুক্ত সমাজ গঠনে তৃণমূল পর্যায় থেকে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর প্রস্তাব করা হয়।
এছাড়া ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সেবাসমূহ দ্রুত ও সহজলভ্য করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী ইলিমেন্ট হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদা আকতার (মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা), অসীম কুমার কর (যুব উন্নয়ন কর্মকর্তা), সাংবাদিক মো সাইফুল ইসলাম ও এম এ রকিব।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ অবস্থান থেকে নারী ও কন্যা শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



মন্তব্য করুন