শমশেরনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

June 25, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক কেন্দ্রীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও মাওলানা কামাল উদ্দিন আল-হাবিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইসলামি মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার মাওঃ লুৎফুর রহমান নুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মিশনের এলডিএস মো: নছির উদ্দিন, মিশনের হিসাব সহকারী মো: পাবেল চৌধুরীসহ বিভিন্ন মুক্তবের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম ধাপে বিজয়ী ৬০ জনের মধ্যে ৯ জন বিজয়ীর মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। শেষে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com