কমলগঞ্জে বাড়ি থেকে বের হওয়ার পরদিন ছড়ায় ভেসে উঠল চা শ্রমিক যুবকের লা/শ

June 22, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : বাড়ি থেকে বের হওয়ার পরদিন কমলগঞ্জে চা বাগানের পাহাড়ি ছড়ার ব্রিজের পাশ থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার ২২ জুন দুপুরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।  নিহত যুবক উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার দুপুরে ফুলবাড়ি চা বাগানে লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করতে গিয়ে হয়তো ছড়াতে পড়ে যায় মৌলচাঁন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে বাড়ির লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তার। সোমবার সকালে খবর আসে বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি মরদেহ আটকে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে জানা যায়, গাছ থেকে ছড়ায় পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানায় মৌলচাঁন সাঁতার জানত না। ছড়ায় পানি স্রোত বেশী থাকায় সে পানি থেকে উঠতে পারেনি। তারপরও আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com