মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

December 29, 2025,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে মোট ৭ জন সংসদ সদস্যপ্রার্থী সোমবার ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

তারা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান মনোনয়ন পত্র জমা দেন,  মোঃ আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রেজিনা নাসের (স্বতন্ত্র), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস),জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস), মো: ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com