মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘মুবারক র‌্যালি’

September 6, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বিপুলসংখ্যক আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এ মুবারক র‌্যালির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com