শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃ/ত্যুবার্ষিকী পালিত

September 6, 2026,

এহসান বিন মুজাহির : বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপি প্রবীণ নেতা ও খ্যাতনামা অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ সেপ্টেম্বর সন্ধায় শহরের শাপলাবাগ এলাকার শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, এম সাইফুর রহমান শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের অন্যতম চিন্তাশীল ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। পরে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com