সাংবাদিক পুত্র মাহদি উচ্চশিক্ষায় যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মামুন আহমেদের ছেলে ইফতেখার আহমেদ মাহদি স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছে। বিদেশে তার শিক্ষা জীবনের সফলতা কামনা করে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন। সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ, আব্দুর রব, নূর মোহাম্মদ সাগর ও সুলতান মাহমুদ।
এসময় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ছাত্র নেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ ও মাহদির ক্লাসমেটরা উপস্থিত ছিলেন। বক্তারা মাহদির উচ্চশিক্ষায় সফলতা কামনা করেন।
ইফতেখার আহমেদ মাহদি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার এ ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স বিষয়ে স্কলারশিপ পেয়ে গ্রাজুয়েশন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে।
এর আগে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায় ও আই ই এল টি এস কোর্সে ৭ পয়েন্ট অর্জন করে।



মন্তব্য করুন