নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়

September 3, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের সঙ্গে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মৌলভীবাজারের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধি ও জেলা পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভানেত্রী রেজিনা নাসের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com