পুলিশের অভিযানে ছি/নতাই মা/মলায় ‘কাউয়া সামসু’ গ্রে/ফ/তার

September 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’কে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানাধীন রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক নিয়ে যায় তিনজন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের থানার রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও কোতোয়ালি মডেল থানা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতার সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com