মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

September 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আনন্দ উচ্ছাস ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল র‌্যালীর র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল এ র‌্যালীটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে চৌমুহনা হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বকসি মিসবাহ উর রহমান, মো : ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা  যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, শ্যামলী সূত্র ধর,  পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, যুগ্ম সম্পাদক সরওয়ার মজুমদার ইমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেল তিনটা থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সদরের ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি মহিলা দল, যুবদল, কৃষকদল, মৎস্য জীবী দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন। নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে দলীয় সঙ্গীতের মাধ্যমে শোডাউন দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com