বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালন

December 16, 2025,

আব্দুর রব : বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।

সূর্যোদয়ের পর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অর্পণ করেন।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পিসি সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এবং শরীরচর্চা অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ইউএনও গালিব চৌধুরী।

এদিকে দুপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে পৌরশহরে বিজয় র‌্যালি বের হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com