বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

January 29, 2026,

আব্দুর রব : বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলে মঙ্গলবার ২৭ জানয়ারি ‘এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংক বড়লেখা শাখা শিক্ষার্থীদের সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলা এবং আর্থিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে। কার্যক্রমের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সহকারি শিক্ষক কামরুল ইসলাম।

বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিসি ব্যাংক পিএলসি বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের পরিচালক ও ব্যবসায়ী কবির হোসেন, এনসিসি ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত চন্দ্র দাস, শিক্ষক ও পরিচালক মাওলানা এমাদ উদ্দিন।

এনসিসি ব্যাংক ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী করে তুলতে স্কুল ব্যাংকিং অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তারা অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে। তারা ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হয় এবং আর্থিক শৃঙ্খলা শেখে। এনসিসি ব্যাংক শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com