বড়লেখায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

May 18, 2026,

আব্দুর রব : বড়লেখায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপি কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। মেলায় নানা প্রযুক্তির পুষ্টি বাগান পদ্ধতির, ফলজ ও সবজির ১৬টি স্টল খোলা হয়েছে।

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেরা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, কৃষি উদ্যোক্তা জাকির হোসেন, শিউলি রানী নাথ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com