মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ আরও ৩ সংসদ সদস্যপ্রার্থীর

December 18, 2025,

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও গালিব চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরো ৩ জন সংসদ সদস্যপ্রার্থী। এসময় উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রথমেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মৌলভী লুকমান আহমদ। এসময় তার সাথে ছিলেন, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জুড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সহিদ, বড়লেখা উপজেলা সহ-সভাপতি অধক্ষ মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।

এরপর দলীয় নেতৃবৃন্দ নিয়ে মনোনয়ন সংগ্রহ করেন সংসদ সদস্য পদপ্রার্থীরা হলেন- আনজুমানে আল ইসলাহ মনোনীত সংসদ সদস্যপ্রার্থী বেলাল আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ইয়াহিয়া।

উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনজন সংসদ সদস্য পদপ্রার্থীসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com