বড়লেখায় যুবলীগ নেতা গ্রে/ফ/তা/র
December 18, 2025,
আব্দুর রব : বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আমির হোসেনকে বুধবার ১৭ ডিসেম্বর রাতে মহদিকোনা গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি মহদিকোনা গ্রামের রুকাই মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো: মনিরুজ্জামান খান জানান, চলিত বছরে থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি যুবলীগ নেতা আমির হোসেনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।



মন্তব্য করুন