সংসদের যেতে পারলে আমি প্রথম দিনই চা শ্রমিকদের কথা তুলে ধরবো- হাজী মুজিব

February 3, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় এ জনসভায় যোগ দেন পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক ও চা বাগান শ্রমিকরা।

সভায় প্রধান অতিথির বক্তেব্যে হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী এখানে এখানে একটি বাস টার্মিনাল ও মাইক্রোস্ট্যান্ড থাকা বাধ্যতা মুলক। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র এই গুরুত্বপূর্ণ কাজটুকু করেননি। আমি আপনাদের ভোটে সংসদে যেতে পারলে এই কাজটুকু করবো কথা দিলাম।

এ সময় তিনি আরো বলেন, আমি নিজের উদ্যোগে অনেক কাজ করেছি। ভবিষতেও আমার নিজস্ব তহবিল থেকে আমি আরো অনেক কাজ করবো।

এর আগে তিনি মৌলভীবাজারের সোনাছড়া, জাগছড়া, কাইছড়া, ভাড়াউড়া, বুড়বুড়িয়াসহ বেশ কিছু চা বাগানে গণ সংযোগ করেন। এ সময় তিনি বলেন, যদি সংসদে তিনি যেতে পারেন প্রথম দিনই তিনি চা শ্রমিকদের কথা তুলে ধরবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com