মৌলভীবাজার-৪ আসনে রিকশা প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় হামলা ও হুমকির অভিযোগ

February 9, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী তার নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাধা, হামলা, হুমকি ও গালিগালাজের অভিযোগ করেছেন।

সোমবার ৯ ফেব্রুয়ারি সকালে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব অভিযোগ তোলেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে তার কর্মীদের মারধর, গাড়িবহরে হামলার চেষ্টা ও নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শেখ নূরে আলম হামিদী তার ২২ দফা নির্বাচনি ইশতেহার তুলে ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে ‘গ্রিন ও ক্লিন সিটি’তে রূপান্তরের অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com