২২ দফা পরিকল্পনা ঘোষণা মাওলানা শেখ নূরে আলম হামিদীর

February 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাঁর ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

এসময় তিনি অভিযোগ করেন, তাঁর প্রচার-প্রচারণায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা বিভিন্ন বাধা-বিপত্তি সৃষ্টি করছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। এ সময় তিনি তাঁর ঘোষিত ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণার করেন।

তার ঘোষিত ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার : সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ এবং অপশক্তি নির্মূলে ভূমিকা,খনিজ সম্পদে সমৃদ্ধ এ অঞ্চলের বঞ্চিত মানুষের পক্ষে অবস্থান, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও মেরামত এবং পূর্বপ্রস্তুতি গ্রহ,  শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম ও মানসম্মত শিক্ষক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসক ও নার্স নিয়োগ নিশ্চিতকরণ, গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন, গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভর্তুকি ও প্রশিক্ষণ; মৎস্য খাতের আধুনিকায়ন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি, শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, দুই উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করা এবং পুলিশি সেবার আধুনিকীকরণ, পরিবেশ দূষণ রোধ ও নদী-খাল রক্ষা, সকল ধর্মীয় স্থাপনার উন্নয়ন ও সংস্কার, নারীদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ সেল গঠন এবং কুটির শিল্পে সহায়তা, চা শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কমলগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট, চা নিলাম কেন্দ্র আধুনিকায়ন, মৎস্য গবেষণা ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে উদ্যোগ ও প্রবাসীদের নিরাপদ অভিবাসন, আইনি সহায়তা ও পুনর্বাসন সহযোগিতা।

এ সময় তাঁর দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থক গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com