চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু

February 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার- ৪ আসনে জয় পরাজয় নিশ্চিত হবে চা বাগানের ভোটে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থীরা বেশির ভাগ সময় দিচ্ছেন চা বাগানে, চা বাগানে। আর প্রচারণার শেষ মুহুর্তে চা বাগানের সেকশনে সেকশনে চলে যাচ্ছেন প্রার্থীরা।

শনিবার থেকে চা বাগান ছাড়ছেন না বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো: মহসিন মিয়া মধু (ফুটবল) ও তার স্বজনরা। প্রচারনার জন্য লন্ডন থেকে ছুটে এসেছেন তার সন্তানসহ ভাইয়ের সন্তানেরা।

মহসিন মিয়া জানান, তিনি যে কারনে বিজয়ী হবেন সেটা মূলত উন্নয়ন। তিনি জানান, শ্রীমঙ্গল পৌরসভা ছাড়া এ উপজেলায় তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি ৫ বারের পৌর পিতা ছিলেন। তার উন্নয়ন পৌরসভার ভিতরেই করতে হয়েছে।এবার যদি জনগনের রায় পান তাহলে শ্রীমঙ্গল- কমলগঞ্জ দুই উপজেলার উন্নয়ন করবেন।বিশেষ করে চা বাগান এলাকায় শ্রমিকদের ভাগ্য উন্নয়নে করণীয় পদক্ষেপ থেকে তিনি পিছ্পা হবেন না। এছাড়াও এই দুই উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন, শ্রীমঙ্গল- কমলগঞ্জে বাস টার্মিনাল, স্টেডিয়াম, একটি স্পেশালাইড হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নসহ বেকার সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা রাখবেন। তিনি জানান, ইতোমধ্যে তিনি বিস্কুট ফ্যাক্টরী, চা বাগান, ময়দার মিল, ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৫ হাজারেরও অধিক লোক নিয়োগ দিয়েছেন। ভবিষ্যতেও তা দ্বিগুণ করার তার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন শ্রীমঙ্গলে তার জন্ম এখানে তিনি বড় হয়েছেন। এ এলাকার প্রতি তার হৃদয়ের টান রয়েছে। তাই এই এলাকার উন্নয়নের জন্য তার কাছে কাউকে আসতে হবে না। নিজের টানেই তা করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com