আমার চাচা সংসদ সদস্য প্রার্থী আমি লন্ডন বসে থাকি কি করে-ব্যারিস্টার এফ এ রাগিব
বিকুল চক্রবর্তী : আমার চাচা ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী। আমি লন্ডন বসে থাকি কি করে। ১৫ দিন আগে আমি লন্ডন থেকে দেশে এসেছি। আসার পর থেকে এক দিনের জন্যও ঘরে বসে থাকিনি। এটি আমার কাছে একটি সার্বজনীন উৎসব। আমার কাছে এটি অন্যরকম আনন্দ। কথাগুলো বলছিলেন মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর ভাতিজা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়ার পুত্র ফারদিন আহমেদ রাগিব।
রাগিব জানান, গত ১৫ দিন ধরে শ্রীমঙ্গল মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে আমি গিয়েছি। আমার চাচা মহসিন মিয়া মধুর জন্য ফুটবল মার্কায় ভোট চেয়েছি। একই সাথে প্রচুর মানুষের সাথে দেখা করার সুযোগ হয়েছে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন সমস্যাগুলোও দেখে এসেছি। বিজয়ী হলে আমার চাচা এই সমস্যাগুলো সমাধান করবেন। বিশেষ করে চা বাগানের শ্রমিকদের জন্য তাদের জীবনমান উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করবেন।
তিনি বলেন, আমার চাচা মহসিন মিয়া বারবারের জনপ্রতিনিধি। মানুষ তাঁকে ভালোবাসে তিনিও মানুষকে ভালোবাসেন। এই সংসদ নির্বাচনেও মানুষের মধ্যে বিপুল সারা আছে।আর মানুষের এই দোয়া ও ভালোবাসা নিয়ে আমার চাচা সংসদ সদস্য হয়ে এলাকার জন্য কাজ করতে চান।



মন্তব্য করুন