রাজনগরে টিনশেড ঘরে আ/গু/ন

April 5, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগরে টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার ৪ এপ্রিল রাত ৩ টার দিকে রাজনগর উপজেলার কর্নিগ্রাম ক্যামশস্র এলাকার উৎপল অর্জুন এর বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজনগর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার শাহীন আহমদ জানান,আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com