রাজনগরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

April 6, 2026,

আউয়াল কালাম বেগ : রাজনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এবারের প্রতিপাদ্য বিষয় “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”|

৬ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার| বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার| যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, রাজনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, ক্রীড়া ব্যাক্তিত্ব মো: আমিনুল হক সোহেল প্রমুখ|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com