চা-শ্রমিক নেতা রাজদেও কৈরীর মৃ/ত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

April 11, 2026,

স্টাফ রিপোর্টার : চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিক রাজদেও কৈরী আর নেই।

৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৫ টার সময় কমলগঞ্জ উপজেলা আলীনগর চা-বাগানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো: নুরুল মোহাইনমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহাবায়ক অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া।

নেতৃবৃন্দ চা-শ্রমিক আন্দোলনের পাশাপাশি অন্যান্য শ্রেণি পেশার জনগণে প্রয়াত চা-শ্রমিকনেতা রাজদেও কৈরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ১০ এপ্রিল সকালে আলীনগর বাগানে ছুটে যান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইনমীন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিক, সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, সাংগঠনিক সম্পাদক লক্ষিèমনি বাক্তি, প্রচার সম্পাদক কাজল হাজরা, সুনীল শব্দকর, সবুজ বাউরী, প্রদীপ রেলী, শেফালী রেলী, শ্যামল রায় প্রমূখ।

১০ এপ্রিল দুপুরে প্রয়াত নেতাকে আলীনগর চা-বাগানে পাটটিলায় সমাহিত করা হয়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক পুত্র, স্ত্রীসহ সংগঠনের অনেক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com