কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, আইসিইউতে চিকিৎসাধীন
April 11, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তার সুস্থতা কামনায় পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন