ডলি বেগমের জয়ে গর্বিত মৌলভীবাজার, মিজানুর রহমান জানালেন অভিনন্দন

April 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কৃতি সন্তান ডলি বেগম কানাডার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ডলি বেগমের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মৌলভীবাজারবাসী ও বাংলাদেশের জন্য গৌরবের। প্রবাসে থেকেও তিনি যে নিষ্ঠা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ডলি বেগম তাঁর দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে কানাডায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি তাঁর এই সাফল্য দেশের তরুণদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com