কানাডার সংসদে ডলি বেগম, অভিনন্দন জানালেন এম নাসের রহমান

April 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কৃতি সন্তান ডলি বেগম কানাডার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ডলি বেগম কে আমার আন্তরিক অভিনন্দন! তিনি মৌলভীবাজার -এর নাম বিশ্ব অঙ্গনের এক উচ্চ শিখরে নিয়ে গেছেন! তার সাথে অদূর ভবিষ্যতে সাক্ষাতের অপেক্ষায় আছি।”

নাসের রহমান বলেন, ডলি বেগমের এই অসাধারণ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পুরো মৌলভীবাজারবাসী তথা বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়। প্রবাসে থেকেও তিনি যে মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ডলি বেগমের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে তরুণ সমাজকে দেশ-বিদেশে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করবে। তিনি আশা প্রকাশ করেন, ডলি বেগম তাঁর দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কানাডায় বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবেন।

এছাড়া নাসের রহমান ডলি বেগমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের আরও সাফল্য কামনা করেন। তিনি অদূর ভবিষ্যতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com