সাদার গুড়া না পাওয়ায় দোকানে হা/ম/লা ও লুটপাটের অভিযোগ

April 18, 2026,

প্রনীক রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে একটি মোদি দোকানে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার ১৫ এপ্রিল দিবাগত রাত ৮ ঘটিকায় মবশ্বির আলীর দোকানে এঘটনা ঘটে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যবসায়ী মবশ্বির আলী জানান, বুধবার বিকালে গ্রামের জনি আহমদ ও রাজু আহমদ দোকানে এসে আমার ছেলে আবিদ হাসানের কাছে সাদার গুড়া চান। এসময় দোকানে থাকা আবিদ হাসান সাদার গুড়া শেষ হয়ে গেছে বলে জানালে জনি ও রাজু ক্ষুব্ধ হয়ে উঠেন। এরপর দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি শুনে বুধবার সন্ধ্যার পর আমি তাদেরকে নিয়ে আমার ছেলের সাথে ঘটা বিষয়টি মীমাংসা করে দিই। এরপর রাতে জনি ও রাজুসহ পাঁচ, সাত জনের একটি সংঘবদ্ধ দল আমার ছেলে আবিদ হাসান দোকানে থাকাবস্থায় হামলা চালায়। আমার ছেলের গাঁয়ে লাঠি দিয়ে আঘাত করে এবং দোকানের মালামাল ও রক্ষিত নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনার খবর পেয়ে আমরা ত্রিফল নাইনে ফোন দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ বিষয়ে জনি আহমদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ও তিনি ফোন রিসিভ করেননি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ জানান, ত্রিফল নাইনের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com