মে দিবসে শুধু মজুরি নয়, ভূমি অধিকার চান চা শ্রমিক নেতারা

সাইফুল ইসলাম : মহান মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ হয়েছে। সমাবেশ চা শ্রমিক নেতাদের দাবি শুধু মজুরি নয়, চা শ্রমিকদের ভূমির অধিকার, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাতৃত্বকালীন সুবিধা, বিশুদ্ধ পানি, নিরাপদ পরিবেশসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। অধিকাংশ বাগানের শ্রমিকদের ঘরগুলো অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ এসব দাবি তুলে ধরেন শ্রমিকনেতারা।
১ মে শুক্রবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের দুর্গামন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির আয়োজনে এ সমাবেশ হয়। তার আগে সমাবেশে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে বালিশিরা ভ্যালির বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও ট্রাক্টরে করে হাজারো শ্রমিক ভাড়াউড়া চা বাগানে জড়ো হন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন, ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কথা কন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, ‘প্রতিবছর মে দিবসে আমরা আমাদের দাবি তুলে ধরি, কিন্তু তা বাস্তবায়িত হয় না। বর্তমান সরকার আমাদের দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নেবে।’
মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ইতিমধ্যে সংসদে চা–শ্রমিকদের বিষয়টি কয়েকবার তুলে ধরেছি। তাঁদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে কাজ করে যাবো।’



মন্তব্য করুন